বাংলাদেশ

আলোচিত জল্লাদ শাহজাহান মারা গেছেন

বয়সে বৃদ্ধ জল্লাদ শাহজাহান, পটভূমিতে অন্ধকার পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত জল্লাদ শাহজাহান, যিনি বাংলাদেশের একজন পরিচিত ব্যক্তি, ছবি তোলা হয়েছে তার মুখের কাছাকাছি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ২৪ জুন ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

‘জল্লাদ’ শাহজাহানের বোন ফিরোজা বেগম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাভারে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। ভোর রাত ৩টার দিকে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

শাহজাহান ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে তার নামে মোট ৩৬টি মামলা হয়। এরমধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা।

বিষয়:আলোচিত জল্লাদ জল্লাদ জল্লাদ শাহজাহান শাহজাহান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…