বিনোদন

ঈদে ছোট পর্দায় প্রথমবার সব্যসাচী-সুবর্ণা অভিনীত ‘গণ্ডি’

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

গণ্ডি সিনেমার পোস্টার যেখানে তিনজন চরিত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণ্ডি সিনেমার পোস্টার, যেখানে দুই নারী ও এক শিশু চরিত্র রয়েছে, পেছনে লাল ইটের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। অন্ধকার সরিয়ে সবার জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। সমস্ত উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার। সিনেমাগুলো চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত, যা প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

তারই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন থাকছে প্রশংসিত সিনেমা ‘গণ্ডি’। ফাখরুল আরেফীন খান পরিচালিত এই সিনেমায় অবসরে থাকা বয়স্ক নারী-পুরুষদের মধ্যে বন্ধুত্বের স্বরূপ কেমন হয়, পরিবার আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে গ্রহণ করে এসব টানাপড়েনের গল্প তুলে ধরা হয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। পাশাপাশি সিনেমায় রয়েছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা ও পায়ের মুখার্জী প্রমুখ।

বিষয়:ঈদের সিনেমা গণ্ডি টিভি প্রিমিয়ার ন ডরাই ফাখরুল আরেফীন খান সুবর্ণা মুস্তাফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…