রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বৈঠকে বসবেন বিএনপি নেতারা

বৈঠকে বসা বিএনপি নেতাদের ছবি, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বিএনপি নেতাদের বৈঠকের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজ সোমবার বিকেল ৪টায় বৈঠকে বসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার (১২ আগস্ট) সকালে বিএনপি মিডিয়া সেল থেকে শায়রুল কবির খানের এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

বার্তায় বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আজ ১২ আগস্ট বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার বাস ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটি সদস্যগণ অংশ নেবেন।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…