কক্সবাজার

ভোটকেন্দ্রে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

ভুয়া এনএসআই কর্মকর্তা আটক, ভোটকেন্দ্রে গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া এনএসআই কর্মকর্তার ছবি, ভোটকেন্দ্রে আটক করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ভোট কেন্দ্রে এনএসআই এর ভুয়া কর্মকর্তা পরিচয়দানকারি এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ৮ মে দুপুর আড়াইটায় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে যুবককে আটক করা হয় বলে জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আটক মো. আনাছ (১৭) মাতারবাড়ী ইউনিয়নের হংসমিয়াজী পাড়ার মো. নেছার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মজিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র।

ভোটকেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার বরাতে রফিকুল ইসলাম বলেন, দুপুরে মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া ফোরকানিয়া মাদ্রাসা ৮ নম্বর ভোটকেন্দ্রে এক যুবকের আচরণ গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সরকারি একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রিসাইডিং কর্মকর্তাসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অবহিত করে। পরে সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে আটক করে।

তিনি বলেন, আটক যুবকের কাছ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর কর্মকর্তা পরিচয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত জেলা পুলিশ সুপার।

বিষয়:কক্সবাজার উপজেলা নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…