রাজনীতি

জুবাইদা রহমান ও জাইমা রহমানের ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

সংবাদ সম্মেলনে জুবাইদা রহমান ও জাইমা রহমানের ভুয়া আইডি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ সম্মেলনে জুবাইদা রহমান ও জাইমা রহমানের ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগের বিষয়ে আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা: জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে ফেইক আইডি খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

৫ জুন বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সন্মেলনে তিনি বলেন, প্রতারকচক্র আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এআই প্রযুক্তির মাধ্যমেও তাদের ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে।

রিজভী অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি তৈরির জন্য এমন মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এই বিএনপি নেতা।

বিষয়টি নিয়ে জনসাধারণকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

বিষয়:ডা. জুবাইদা রহমান তারেক রহমান ফেইক আইডি বিএনপি ব্যারিস্টার জাইমা রহমান সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…