চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার প্রথম আদিবাসী নারী ক্রীড়াবিদের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার ইতিহাসের প্রথম আদিবাসী নারী ক্রীড়াবিদ ফেইথ থমাস ৯০ বছর বয়সে মারা গেছেন। ১৯৫৮ সালে ফেব্রুয়ারিতে মেলবোর্নের জংশন ওভালে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের হয়ে তিনি একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। গত ১৫ এপ্রিল সাবেক ফাস্ট বোলার ফেইথের মৃত্যুর খবরটি গণমাধ্যমে দুদিন পর প্রকাশিত হল।

এক সময় অস্ট্রেলিয়ায় স্টোলন জেনারেশন নীতি নামের একটি আইন জারি ছিল। এই আইনের মাধ্যমে দেশটির আদিবাসী এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডার বংশোদ্ভূত সন্তানদেরকে ফেডারেল এবং রাজ্য সরকারী সংস্থা এবং চার্চ মিশন তাদের নিজ নিজ সংসদের আইনের অধীনে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল। ফেইথ থমাস স্টোলন জেনারেশন নীতি সময়ের একমাত্র জীবিত ব্যক্তি ছিলেন।

সাউথ অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার রেঞ্জের কোলব্রুক হোমে বেড়ে ওঠা প্রয়াত এ ক্রিকেটার ছোটবেলায় বল না থাকলে বাড়িতে তৈরি ব্যাট এবং একটি পাথর ব্যবহার করে নোংরা রাস্তায় ক্রিকেট খেলতেন। তিনি অ্যাডিলেডের রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নার্সিং পড়ার সুযোগ পেয়েছিলেন। সেখানে তিনি হকি এবং ক্রিকেট খেলতেন।

অ্যাডিলেডে ক্লাবের হয়ে খেলার মাধ্যমে ফেইথ তার কর্মজীবন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ডাক পান। এর এক বছর পর অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলেন। এরপরে তাকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড সফরের জন্য দলে নেয়া হয়েছিল। কিন্তু তিনি ওই সময়ে নার্সিংকে ক্যারিয়ারে হিসেবে বেছে নিয়ে তাতে মনোনিবেশ করেন।

২০১৯ সালে ফেইথ ক্রিকেট এবং আদিবাসী এবং টরেস স্ট্রেট আইল্যান্ডার সম্প্রদায়ের জন্য অবদান রাখায় অর্ডার অফ অস্ট্রেলিয়ায় ভূষিত হন। অ্যাডিলেড স্ট্রাইকার্স প্রতি বছর ডব্লিউবিবিএল-এ ফেইথ থমাস ট্রফির হয়ে খেলার মাধ্যমে তাকে সম্মান জানায়।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি শোক প্রকাশ করে বলেন, ‘ফেইথ থমাস ক্রিকেট এবং তার সম্প্রদায়ের জন্য এক বিস্ময়কর ও যুগান্তকারী অবদান রেখেছেন। যারা তাকে চেনেন বা জানেন, তারা সৌভাগ্যবান। তার অনেক অর্জনে যারা প্রভাবিত হয়েছিলেন, তাদের জন্য অত্যন্ত দুঃখের একদিন।’

Reneta

‘টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী প্রথম আদিবাসী মহিলা হিসেবে তিনি অনুপ্রেরণা ছিলেন এবং সবার জন্য খেলাটিতে বিশেষ চিহ্ন রেখে গেছেন। তিনি যে পরিমাণ মানুষকে সাহায্য করেছিলেন এবং তাদের জন্য যে সেবা এবং সহানুভূতি প্রদর্শন করেছিলেন, তা সত্যিই অসাধারণ ছিল।’

‘অস্ট্রেলীয় ক্রিকেটজুড়ে সকলের পক্ষ থেকে আমি ফেইথের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং যারা অস্ট্রেলিয়ার সবাই তার বিশাল অবদান থেকে উপকৃত হয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআদিবাসীক্রিকেটক্রিকেট অস্ট্রেলিয়াটেস্টমেলবোর্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT