চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাহমিদুলকে নিয়ে বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে রেখেই ভারতের বিপক্ষে বাাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিলেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সৌদি আরবে এক সপ্তাহ ক্যাম্প করেছে বাংলাদেশ, ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল। এরপর আকস্মিকভাবে দল থেকে বাদ পড়ে যান তিনি। সৌদি আরব থেকে দলের সঙ্গে ঢাকা না এসে চলে যান ইতালিতে। ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ায় সমর্থক-ফুটবলপ্রেমীরা ক্ষোভে ফেটে পড়েছেন। যা অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নজরে এসেছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সাথে আলোচনায় বসবেন তিনি।

বুধবার বাফুফে সভাপতির সাথে বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা। মঙ্গলবার রাতে এক বার্তায় বিষয়টি জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

গত ১১ মার্চ যোগ দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফাহমিদুল ইসলাম। ইতালির চতুর্থ সারির লিগের ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলেন ফাহমিদুল। লিগে দলটির অবস্থান ১৩তে। তাকে বাদ দেয়ায় সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন।

এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ২৫ মার্চ। সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প শেষ করেছে বাংলাদেশ দল। ২০ মার্চ ভারতের পথে রওনা হবেন জামাল-রাকীবরা। শিলংয়ে হবে বাংলাদেশের ভারত পরীক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসিফকাবরেরাতাবিথফাহমিদুলবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT