বিনোদন

আনন্দ অশ্রু মনটাকে আলোড়িত করলো: ফাহমিদা নবী

ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২- পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট

ফাহমিদা নবী পুরস্কার গ্রহণরত অবস্থায় হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাহমিদা নবী একটি পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন, পটভূমিতে ওয়াকথ্রু ও পুরস্কার শো এর ব্যাকড্রপ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘আধুনিক গান’ বিভাগে শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার পেলেন শ্রোতাপ্রিয় শিল্পী ফাহমিদা নবী। এমন স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।

বুধবার দুপুরে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনুষ্ঠানের বেশকিছু মুহূর্ত শেয়ার করে এই শিল্পী লিখেছেন, ‘চ্যানেল আইয়ের মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নমিনেশন ছিলো। কিন্তু পুরস্কার পাবো, সে আশা করিনি। যখন নাম ডাকলো একটু চমকে গেলাম, আনন্দের অশ্রুটুকু মনটাকে আলোড়িত করলো। ভালো লাগলো সামিনার হাত থেকে পুরস্কার নিতে।’

মারুফ হাসানের লেখা ও জয় শাহরিয়ারের সুর করা ফাহমিদা নবীর গাওয়া পুরস্কৃত গানটির শিরোনাম ‘শ্রাবণ এলে আবার বৃষ্টি হবে’। পুরস্কার প্রাপ্তিতে ফাহমিদা আরও বলেন,পুরস্কার আরো এক ধাপ কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। পুরস্কার, সম্মান একজন শিল্পীর জীবনে শ্রোতার জন্য আরো ভালো গান গাইবার ইচ্ছাকে জোড়ালো করে।

ফাহমিদা নবী ও অন্যান্য ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ফাহমিদা লিখেন, ‘ধন্যবাদ স্পন্সর ঐক্য ডটকম’কে। ধন্যবাদ চ্যানেল আইকে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগীতের জন্য এমন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রতি বছর করবার জন্য। আরো যারা পুরস্কার পেয়েছেন, সবার জন্য শুভ কামনা।’

বিষয়:গান চ্যানেল আই পুরস্কার ফাহমিদা নবী বাংলা গান মিউজিক অ্যাওয়ার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…