তথ্যপ্রযুক্তি

বিশ্বব্যাপী বিভ্রাটের পর ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম আবার সচল

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেটা আইকনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেটার আইকনসমূহের ছবি, যা বিশ্বব্যাপী বিভ্রাটের পর পুনরায় সচল হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া অ্যাপস ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের পরিষেবাগুলো আবার সচল করা হয়েছে। বিশ্বব্যাপী দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই বিভ্রাট চলে।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৬ জুন) আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের অনুসারে, প্রায় ২০ হাজার ব্যবহারকারী বলেছিলেন তারা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলেই সমস্যায় পরছেন।

ডাউনডিটেক্টর তার প্ল্যাটফর্মে ব্যবহারকারীর জমা দেয়া ত্রুটিসহ বেশ কয়েকটি উৎস থেকে স্ট্যাটাস রিপোর্ট সংগ্রহ করে বিভ্রাট বের করেছে।

মেটা জানিয়েছে, তাদের বিজ্ঞাপন জনিত জটিলতায় কিছু সময়ের জন্য অ্যাপগুলোতে সমস্যা দেখা দিয়েছিল তবে এখন সব অ্যাপ পুরনরায় সক্রিয় করা হয়েছে।

বিষয়:ইনস্টাগ্রাম ফেসবুক মেটা হোয়াটসঅ্যাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…