চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফএ কাপের ফাইনালে উঠে যে ‘আপত্তি’ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে চলতি মৌসুমে ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন ভেঙে গেছে ম্যানচেস্টার সিটির। হাতে আছে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা ধরে রাখার সুযোগ। সেই পথে আরও একধাপ এগিয়ে এফএ কাপের সেমিফাইনালে চেলসিকে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তবে রিয়ালের সঙ্গে হারের তিন দিনের মাথায় এফএ কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের সূচি নিয়ে আপত্তির কথা জানিয়েছেন স্পেনিয়ার্ড কোচ।

ওয়েম্বলিতে এফএ কাপের প্রথম সেমিফাইনালে চেলসিকে ১-০তে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৮৪ মিনিটে সিটির জয়ের গোলটি করেন বের্নার্দো সিলভা।

দ্বিতীয় সেমিফাইনালে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে কভেন্ট্রি সিটি। গার্দিওলার মতে, ম্যানসিটি ও চেলসির ম্যাচটি হতে পারত দ্বিতীয় সেমির সূচিতে। কারণ হিসেবে গার্দিওলা বলছেন, ইউনাইটেড ও কভেন্ট্রি সিটি এই সময়ের মধ্যে বড় কোনো ম্যাচের ধকল নেয়নি, যা তাদের খেলোয়াড়দের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে।

এফএ কাপের সূচিকে অগ্রহণযোগ্য উল্লেখ করে গার্দিওলা বলেছেন, ‘আজকের ম্যাচে আমাদের খেলতে দেয়া অগ্রহণযোগ্য ছিল। এটা খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি ও প্রায় অসম্ভব একটি ব্যাপার। মাদ্রিদের সঙ্গে সততার সঙ্গে ১২০ মিনিট খেলে আমরা যেভাবে হেরেছি, ওই ম্যাচের পর এতদ্রুত এমন একটি ম্যাচ খেলা কোনো স্বাভাবিক ব্যাপার নয়।’

‘এই দেশটি এফএ কাপের জন্য বিশেষ এটা কিছু আমরা জানি, কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্যের কথাও মাথায় রাখা উচিত। বুঝতে পারছি না চেলসির বিপক্ষে কীভাবে আমরা বেঁচে গেলাম। আমাদের ম্যাচটি কেন আগামীকাল হল না? চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, কভেন্ট্রি এর মধ্যে বড় কোনো ম্যাচ খেলেনি। আমার খেলোয়াড়দের ঝুঁকির কথা চিন্তা করব এটাই স্বাভাবিক।’

গতবছর এফএ কাপের ট্রফি জেতা ম্যানসিটি এ নিয়ে তৃতীয়বার টানা দুবছর ফাইনালে উঠল। আগের দুটি ছিল ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ সালে। ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ হবে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড-কভেন্ট্রি সিটির মধ্যে জয়ী দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনাইটেডইপিএলএফএ কাপগার্দিওলাচেলসিচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বজরঙ্গি ভাইজান টু’-এর স্ক্রিপ্ট প্রস্তুত

পরবর্তী

ট্রেনে আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের

পরবর্তী

ট্রেনে আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের

মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT