চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বজরঙ্গি ভাইজান টু’-এর স্ক্রিপ্ট প্রস্তুত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২৪
অন্যান্য
A A

সালটা ২০১৫। ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক সিনেমাবাজারও দখলে নিয়েছিল একটি ছবি। দারুণ ব্যবসাসফল মুম্বাইয়ের এই ছবির নাম ‘বজরঙ্গি ভাইজান’। এরপর থেকেই ‘বজরঙ্গি ভাইজান টু’-এর অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।

দর্শকদের প্রত্যাশা হয়তো পূরণ হতে চলেছে শিগগিরই। জানা গেছে ‘বজরঙ্গি ভাইজান টু’-এর স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। সালমান খান সেই স্ক্রিপ্ট দেখে সম্মতি দিলেই কাজ শুরু হয়ে যাবে। সম্প্রতি আয়ুশ শর্মা অভিনীত নতুন ছবি ‘রুসলান’র প্রচারে এসে ‘বজরঙ্গি ভাইজান’র প্রযোজক জানিয়েছেন এই খবর।

পরিচালক রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বজরঙ্গি ভাইজান’ ছবির লেখক। তিনিই লিখেছেন ‘বজরঙ্গি ভাইজান টু’-এর স্ক্রিপ্ট। শিগগির ভি বিজয়েন্দ্র সালমানকে স্ক্রিপ্ট পড়ে শোনাবেন বলে জানা গেছে।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক ছিলেন কবির খান। এর সিকুয়েল হলে সেটাও কবির খানই পরিচালনা করবেন কি না, তা জানা যায়নি।

‘বজরঙ্গি ভাইজান’-এ ‘মুন্নি’ চরিত্রে হর্ষালি মালহোত্রার সরল অভিনয়, ছবির গল্প, নওয়াজউদ্দিন এবং সালমানের জুটি দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। ছবির গানও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এছাড়াও ছিলেন কারিনা কাপুর খান। ছবিটি একাধিক পুরস্কার পেয়েছে।

‘বজরঙ্গি ভাইজান’ ভারতে ৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল। সারা বিশ্বে ছবিটি ৫০০ কোটির বেশি আয় করেছিল।

Reneta

সূত্র: আউটলুক ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বজরঙ্গি ভাইজানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT