দুর্নীতি ও বিতর্ক এড়িয়ে কিভাবে উন্নয়র প্রকল্পগুলো এগিয়ে নেওয়া যায়, ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, কোরবানীর চামড়া সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণে প্রশিক্ষণ দেয়া হবে। সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, সড়কে চাঁদাবাজি কোনভাবে বরদাশত করা হবে না। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, সরকারের ইশতেহারের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন প্রকল্প নেয়া হবে। বিবেচনায় থাকবে পরিবেশ ও প্রতিবেশ।







