রাজস্ব আয় করতে গিয়ে মানুষ যেন অত্যাচারিত না হয়: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, রাজস্ব আয় ও করসংক্রান্ত বিষয়ে আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজস্ব আয় করতে গিয়ে মানুষ যেন অত্যাচারিত না হয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, করদাতাদের মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের প্রতি ন্যায়বিচার করবেন।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় রাজস্ব বোর্ডে কর কর্মকর্তাদের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না জানিয়ে তিনি বলেন, নিজের জন্য না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তাদের নিয়ে নেতিবাচক ধারণা দূর করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






