বাংলাদেশ

দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যানের দায়িত্বশীল আচরণ নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর চেয়ারম্যান দায়িত্বশীল আচরণের মাধ্যমে ভয়ের কিছু নেই বলে মন্তব্য করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই উল্লেখ করে চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, অভয় দেওয়ার জন্য এখানে এসেছি। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আন্দোলনের নামে যারা বড় ধরনের অপরাধ করেছে এমন কয়েকজন ছাড়া এনবিআরের বাকি কর্মকর্তাদের ভয়ের কোন কারণ নেই।

তিনি বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজনে করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২০২৪-২৫ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি কোটি টাকা। রাজস্ব আদায় হবে না এমন কোনও আতঙ্ক নেই, রাজস্ব বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা স্বাভাবিক ভাবেই কাজ করছে। এনবিআরের সব বিষয় চলে সরকারের নির্দেশনায়।

বিষয়:এনবিআর এনবিআর চেয়ারম্যান ঢাকা কাস্টমস হাউস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…