আন্তর্জাতিক

ইরাকে ইরান সমর্থিত সামরিক ঘাঁটিতে ‘বিকট বিস্ফোরণ’

ইরাকে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকে ইরান সমর্থিত সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ফলে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে দূরবর্তী দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরাকের রাজধানী বাগদাদে ইরান-সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি সামরিক ঘাঁটিতে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার ২০ এপ্রিল সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, বাদগাদের দক্ষিণে বেবিলন এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, পিএমএফের সামরিক ঘাঁটির গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণটি ঘটে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ইরাকে এই হামলাটি যুক্তরাষ্ট্র চালায়নি বলে দাবি করেছে দেশটি। এক্সে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, তার বাহিনী ইরাকি সামরিক ঘাঁটিতে কথিত হামলাটি চালায়নি। তারা জানায়, মার্কিন বাহিনী হামলাটি চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ‘সত্য নয়’।

এছাড়া ইসরায়েলও ইরাকে ঘটিত এই হামলার সাথে জড়িত নয় বলে জানিয়েছে।

বিষয়:আন্তর্জাতিকইসরায়েল-যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…