জনপদ

প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা

Police officers inspecting a narrow alleyway in a rural area of Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Three police officers in reflective vests inspecting a small alley in a rural Bangladeshi village. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেখ সেলিম: ঝিনাইদহ সদরে এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার সময় আহত হয়েছেন আরও একজন নারী।

আজ ২৪ মে শুক্রবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার খালকুলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের অবেদ আলী দুবাই ও ছেলে মেহেদি মালয়েশিয়া প্রবাসী। গ্রামের বাড়িতে অবেদ আলীর স্ত্রী ফাতেমা খাতুন ও ছেলে বউ বিথী থাকতেন।

তারা জানায়, রাতে দুর্বৃত্তরা বাড়ির ব্যালকনির ইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুই জনকেই গলা কেটে মৃত ভেবে বাসার নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ফাতেমা খাতুন মারা গেলেও বিথী বেঁচে ছিলো।

তারা আরও জানায়, ভোরে গলাকাটা অবস্থায় পাশের বাড়িতে গেলে লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফাতেমার লাশ দেখতে পায়।

বিথী আহত অবস্থায় একটি চিরকুট লিখে রেখে যায়। তার সুত্র ধরে পুলিশ দুই জনকে আটক করেছে। ওই বাড়িতে কিছু মিস্ত্রী ঘর সংস্কার করছিলো। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিষয়:গলাকেটে হত্যা প্রবাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…