জনপদ

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ একজনকে বেঁধে নির্যাতন

নির্যাতনের শিকার দুই ব্যক্তি, একজন পুরুষ ও একজন মহিলা, বেঁধে রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীর স্ত্রীসহ একজনকে নির্যাতনের ছবি, যেখানে দুইজনকে বেঁধে রাখা হয়েছে, আশেপাশে লোকজন উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে। খবর পেয়ে দুইজকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের ফরাজী বাড়িতে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিও চিত্রে দেখা যায়, বাড়ির একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ওই বাড়ির সৌদি প্রবাসীর স্ত্রী এবং এক যুবককে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একপর্যায়ে এক ব্যক্তি ওই নারী এবং যুবককে লাঠি দিয়ে বেধরক পেটাচ্ছে। নারীকে বাঁধার সময় অনেক অনুনয় বিনয় করেও সে রক্ষা পায়নি।

নির্যাতনের শিকার গৃহবধু ওই বাড়ির সৌদি প্রবাসী আশ্রাফুল ইসলাম মিন্টুর স্ত্রী এবং অভিযুক্ত পরকীয়া প্রেমিক গৌরনদীর উত্তর পালরদী গ্রামের আকবর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানায়, সৌদি প্রবাসী আশ্রাফুল ইসলাম মিন্টুর স্ত্রী দীর্ঘদিন যাবৎ পরকীয়া প্রেমের সম্পর্কে লিপ্ত। মঙ্গলবার সকালে ওই যুবক প্রবাসী মিন্টুর বাড়িতে এসে অসামাজিক কাজে লিপ্ত হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে আটক করে।

তবে আটক যুবক সাদ্দামের বাবা আকবর হোসেন জানান, গত কয়েক দিন আগে তার দোকান থেকে সেলাই মেশিন ক্রয় করেন ওই নারী। মেশিনের মটর খারাপ হওয়ায় নষ্ট মটর ঠিক করার জন্য তার ছেলেকে ডেকে নেয় ওই নারী। এরপর বাড়ির লোকজন তার ছেলের ওপর মিথ্যে অপবাদ দিয়ে নির্যাতন চালিয়েছে। তার ছেলে নির্দোষ বলেও দাবি করেন তিনি।

তবে নির্যাতিত নারী এবং যুবক সাদ্দাম পুলিশ হেফাজতে থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, পরকীয়ার সম্পর্ক হাতেনাতে ধরে ফেলায় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। বর্তমানের দুজনই পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়:পরকীয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…