চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালী বিভাগের দাবিতে সৌদিতে প্রবাসীদের সভা

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৬:৫৬ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সৌদি আরবের জেদ্দায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ শনিবার) বৃহত্তর নোয়াখালী সমিতি জেদ্দার উদ্যোগে আয়োজিত এই সভায় বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের নোয়াখালী জেলা প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রবাসী আয়ের দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। তারা উল্লেখ করেন, নিজুম দ্বীপ, ম্যানগ্রোভ বন, হরিণ এবং ইকো-ট্যুরিজমের সম্ভাবনা, বাজরা শাহী মসজিদ, ডাকাতিয়া নদী এবং চরাঞ্চলের অনন্য প্রাকৃতিক দৃশ্য নোয়াখালীকে বিশেষ মর্যাদা দিয়েছে।

বক্তারা আরও বলেন, কৃষি, ব্যবসা এবং প্রবাসী আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও নোয়াখালী প্রশাসনিকভাবে অবহেলিত। তাই নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবি। তাদের মতে, এটি কোনো আবেগের বিষয় নয়, বরং একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি।

জেদ্দা বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ, সংবাদ সম্মেলন এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত (সিআইপি), ইউসুফ খান, ওজিউল্লাহ মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ নুর, সাইফুল ইসলাম মঞ্জু, মশিউর রহমান, বেলাল হোসেন এবং এম ওয়াই আলাউদ্দিনসহ আরও অনেকে।

Reneta

সভায় বক্তৃতা করেন মো. সাখাওয়াত, মাসুদ সেলিম, বাহার উদ্দিন বকুল, মনজুর হাসান আলভী, এ.এর নোমান, কামাল হোসেনসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালী বিভাগবাস্তবায়নের দাবিসৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশন
শেয়ারTweetPin1

সর্বশেষ

মেয়েরাও অস্ট্রেলিয়ার সাথে হেরে গেল বিশ্বকাপে

জুন ১৭, ২০২৬

২ শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, অভিভাবকদের মধ্যে আতঙ্ক

জুন ১৭, ২০২৬

মার্কিন নৌ অবরোধ অতিক্রম করে আরব সাগরে ঢুকেছে ইরানের তিন তেলবাহী জাহাজ

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬-এর ইরান-মার্কিন শান্তিচুক্তি: মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মেরুকরণ

জুন ১৭, ২০২৬

সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই, কৌতূহল বাড়ালো ‘হেডলাইন’!

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT