শিক্ষা

জার্মানিতে স্টুডেন্ট ভিসায় বাড়ছে ব্লক অ্যামাউন্টের পরিমাণ

জার্মানিতে শিক্ষার্থীদের ভিসা প্রসার নিয়ে আলোচনা করছে ছাত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির রাইখস্টাগ ভবনের সামনে শিক্ষার্থীরা ভিসা প্রসার নিয়ে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জার্মানিতে স্টুডেন্ট ভিসা পেতে দেশটির একটি ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ অর্থ জমা রাখার বাধ্যবাধকতা ছিল তা এখন বাড়ানো হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে বুধবার (২৮ আগস্ট)  এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্লকড অ্যাকাউন্টে অর্থের পরিমাণ বেড়ে ১১ হাজার ৯০৪ ইউরো হতে যাচ্ছে (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ ৯৭ হাজার টাকা)। ২০২৩ সালের জানুয়ারিতে যা নির্ধারিত হয়েছিল ১১ হাজার ২০৮ ইউরো (প্রায় ১৫ লাখ টাকা)।

এ ছাড়া শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের এখন থেকে ভিসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিএফএসকে অগ্রিম প্রসেসিং ফি দিতে হবে। আবেদন করে অনুপস্থিত থাকার প্রবণতা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে দূতাবাস।

জার্মানিতে স্টুডেন্ট ভিসা পেতে দেশটির একটি ব্যাংক অ্যাকাউন্টে কিছু পরিমাণ অর্থ জমা রাখার বাধ্যবাধকতা রয়েছে। এ ব্লক মানির অর্থ হচ্ছে জার্মানিতে জীবন যাপন করার সামর্থ্য রাখেন।

বিষয়:জার্মানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…