চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার মাসেই প্রবাসী আয় ছাড়াল ১০ বিলিয়ন ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
প্রবাসী আয় ও ডলার সংগ্রহের জন্য হাতে ধরা ডলার নোট. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই–অক্টোবর) প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ১০ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসেবে) এর পরিমাণ এক লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (২ নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৫৬ শতাংশ। আগের অর্থবছরের প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

সর্বশেষ অক্টোবর মাসেই দেশে এসেছে ২ দশমিক ৫৬ বিলিয়ন (২৫৬ কোটি ৩৪ লাখ) মার্কিন ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি। ২০২৪ সালের অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

মাসভিত্তিক হিসেবে দেখা যায়—

  •  জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪৮ বিলিয়ন ডলার
  •  আগস্টে ২ দশমিক ৪২ বিলিয়ন ডলার
  • সেপ্টেম্বরে ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার
  • অক্টোবরে ২ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর নজরদারি, প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং সেবায় ডিজিটালাইজেশনের ফলে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত আছে। বৈধ পথে প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ডলারের জোগান কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে, যা আমদানি ব্যয় মেটাতেও সহায়তা করছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, আগের অর্থবছর (২০২৪-২৫) শেষে দেশে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ। তার আগের অর্থবছরে (২০২৩-২৪) রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসী আয়রেমিট্যান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT