চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানবী’র আয়োজনে ২৩ উদ্যোক্তার সৃজনশীল কাজের প্রদর্শনী

লায়লা নওশিন লায়লা নওশিন
৩:০৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
বাংলাদেশ
A A
২৩ উদ্যোক্তার সৃজনশীল কাজের প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নারীর আন্দোলন কখনোই তার একার ছিলো না। যুগে যুগে বহু মহাপুরুষ নারীর প্রতি সমাজের বৈষম্য অনুভব করেছেন, অনুধাবন করেছেন, লড়াই করেছেন, রুখে দাঁড়িয়েছেন নানা অনাচারের বিরুদ্ধে। এ আন্দোলন সবসময়েই নারী-পুরুষের যৌথ আন্দোলন।’

নারীর ক্ষমতায়নে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ সংস্থা ‘মানবী’র প্রদর্শনী উদ্বোধনকালে এসব কথা বলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে অনুষ্ঠিত আয়োজিত ২ দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল কাজের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নন্দিত নাট্য ব্যক্তিত্ব ড. আইরিন পারভীন লোপা ও একুশে পদক প্রাপ্ত চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা।

মানবী’র প্রতিষ্ঠাতা সমাজকর্মী মাহফুজা আহমেদ তার বক্তব্যে বলেন, প্রচলিত অর্থে ক্ষমতায়ন বলতে যা বোঝায় তা ক্ষমতায়নের খন্ডিত চিত্র। সোশ্যাল, সাইকোলজিক্যাল ও এডুকেশনাল এমপাওয়ারমেন্ট যতদিন এই প্রচলিত সংজ্ঞাতে যুক্ত না হচ্ছে ততদিন আমরা এই খন্ডিতভাবেই ক্ষমতায়নের গল্পগুলো লিখে যাবে।

পৃথিবীর বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, মূল কাজটা নারী করলেও তার কৃতিত্ব কখনোই সে পায়নি। এমনকি নানা সাফল্যের পেছনে তার যে নিজের অবদান আছে, সেটা নারী নিজেও অনেক সময় বুঝতে পারেনি বলে নিজের মতামত ব্যক্ত করেন প্রধান অতিথি ড. আইরিন পারভীন লোপা। অন্যদিকে নিজের ইচ্ছেশক্তিকে প্রাধান্য দেয়ার বিষয়ে গুরুত্ব দেন পার্বত্যকন্যা কনকচাঁপা চাকমা। সেই সাথে পাহাড় থেকে সমতলে এসে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামের গল্পও শোনান এই গুণী শিল্পী।

অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে স্মারক গ্রহণ করেন গ্যালারি প্রদর্শনীতে অংশগ্রহণকারী ২৩ জন উদ্যোক্তা। ১৭ ও ১৮ নভেম্বর দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্যে উন্মুক্ত থাকবে।

Reneta

নারী, নিজের চোখেই দেখুক তার পৃথিবী, নিজের কন্ঠেই বলুক তার গল্প- এমন দৃষ্টিভঙ্গি থেকে ‘মানবী’ নির্মাণ করে চলেছে এক আন্তর্জাতিক প্লাটফর্ম। শুধু সাকসেস স্টোরিই নয়, ‘মানবী’ অভিনন্দন জানায় সকল ব্যর্থতা-বিনির্মাণের গল্পকেও!হয়ে উঠবেন একে অন্যের যাত্রাপথের সঙ্গী। দেশ, কাল, সংস্কৃতির বৈচিত্র্যকে ছাপিয়ে সংযোগই হয়ে উঠবে সম্পদ-এমনই এক ভবিষ্যতের প্রত্যাশা মানবী’র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২৩ উদ্যোক্তাপ্রদর্শনীমানবীসৃজনশীল কাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT