চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে প্রদর্শনী

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৯:২৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে রিয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর এই আয়োজন করা হয়েছে।

এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ যোগ দেন।

অনুষ্ঠানে সৌদি শিক্ষা মন্ত্রী ইউসুফ বিন আবদুল্লাহ আল বেনিয়ান জানান, সৌদি আরবে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদান করে আসছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, মাস্টার্স, পিএইচডি ও ডিপ্লোমা কোর্স পরিচালনা করে থাকে, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে।

তিনি উপস্থিত কূটনীতিকদের সৌদি আরবে উচ্চশিক্ষার এ সুযোগ গ্রহণের জন্য তাদের স্ব-স্ব দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানান। পূর্বে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিদেশী শিক্ষার্থীদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হতো। বর্তমানে এই ভর্তি প্রক্রিয়া সহজীকরণ করার জন্য সকল সৌদি বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রক্রিয়া Study in Saudi নামক একটি একক অনলাইন প্লাটফর্ম চালু করেছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে https://studyinsaudi.moe.gov.sa/Universities ভর্তিচ্ছু শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে যেকোন তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনের পর মেধার ভিত্তিতে নির্দিষ্ট কোটা অনুযায়ী বিদেশী শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

প্রদর্শনী অনুষ্ঠানে সৌদি আরবের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। উদ্বোধন অনুষ্ঠান শেষে, সৌদি শিক্ষা মন্ত্রী কূটনীতিকদের নিয়ে প্রদর্শনী অনুষ্ঠানের স্টলসমূহ ঘুরে দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছয় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন। এই অনুষ্ঠানে কিছু বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। রাষ্টদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের সাথে মতবিনিময় করেন এবং সৌদি শিক্ষা ব্যবস্থা ও এর মান সম্পর্কে তারা সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি, বাংলাদেশ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে আরও শিক্ষার্থীদের ভর্তির সুযোগ আছে বলেও তারা জানান।

Reneta

রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের কিং সৌদি বিশ্ববিদ্যালয়, হাইল বিশ্ববিদ্যালয়, আল জউফ বিশ্ববিদ্যালয়, নর্দার্ন (আর আর) বিশ্ববিদ্যালয়, কিং খালেদ বিশ্ববিদ্যালয় (আবহা), মক্কা উম আল কোরা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, ইমাম বিশ্ববিদ্যালয়, আল কাসিম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন। এ সময় তাদের কর্তাব্যক্তিদের সাথে আরও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন।

প্রদর্শনীতে যোগ দেয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করেন। তারা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা অত্যন্ত শৃঙ্খলা পরায়ন ও পড়াশোনায় ভালো। তারা আশা প্রকাশ করেন আগামী দিনে আরও বেশী বাংলাদেশি শিক্ষার্থী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য যাবেন। তারা বাংলাদেশি শিক্ষার্থীদদের সৌদি আরবে উচ্চ শিক্ষার জন্য আবেদনের পরামর্শ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

আগস্ট ১, ২০২৬

মতিঝিলের ঘটনার সঙ্গে মিরপুর-ফার্মগেটের যোগ নেই: সিটিটিসি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT