বিনোদন

‘ধুম ফোর’-এ খলনায়ক রণবীর কাপুর?

রণবীর কাপুরের পেশাদার ছবি, কালো চুল ও দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুম ফোর-এ খলনায়ক রণবীর কাপুরের ছবি, তিনি একটি ব্লু চেকড জ্যাকেট পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ছবির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে, তাই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির। শাহরুখ খান, হৃতিক রোশন, রণবীর কাপুর নাকি দক্ষিণী কোনো অভিনেতা, ‘ধুম ফোর’ ছবিতে দেখা যাবে কাকে তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে সেই জল্পনার অবসান হলো।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ‘ধুম ফোর’-এর মূল চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সিনেমার কাছের এক সূত্র বলেন, ‘রণবীরের সঙ্গে বহুদিন ধরে এই বিষয়ে কথাবার্তা চলছে। তিনি সবসময়েই ছবিটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।’

সূত্র আরো জানিয়েছেন, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে ছবিটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ।

‘ধুম ফোর’ হতে চলেছে রণবীর কাপুরের ক্যারিয়ারের ২৫ তম ছবি। তাই ছবিটি নিয়ে বেশ উত্তেজিত রণবীর কাপুর।

২০১৩ সালে মুক্তি পেয়েছিল এ সিরিজের সর্বশেষ সিনেমা ‘ধুম থ্রি’। ১১ বছর পেরিয়ে গেছে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে ‘ধুম ফোর’-এর শুটিং। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।

বিষয়:ধুম ফোর রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…