চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক বিচারপতি মানিক কারাগারে, আদালত চত্বরে ডিম-জুতা নিক্ষেপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৪
- টপ লিড নিউজ, আদালত
A A

ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে গ্রেপ্তার হওয়া সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এসময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাকে ঘিরে বিক্ষোভ করতে থাকেন। কেউ কেউ সাবেক এই বিচারপতির দিকে ডিম ও জুতা ছুড়ে মারেন।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে তাকে সিলেট মহানগর হাকিম-১-এর বিচারক আলমগীর হোসেনের আদালতে হাজির করে কানাইঘাট থানা পুলিশ।

আদালত পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলী জানান বিকেল ৪টার দিকে সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাবেক বিচারপতি মানিককে আদালতে নেওয়ার সময় গাড়ি থেকে নামানোর পর উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন যুবক তার ওপর হামলার চেষ্টাও করেন। পরে কঠোর নিরাপত্তায়  তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

শুক্রবার রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। কানাইঘাট সীমান্তে আটকের পর স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি।

Reneta

তার এই বক্তব্যটি ভাইরাল হয়েছে। ওই সময় ঘটনাস্থলে থাকা একজন তাকে প্রশ্ন করেছিলেন, কেনো পালাতে চেয়েছিলেন। উত্তরে বলেন, প্রশাসনের ভয়ে পালাতে চেয়েছিলাম। তখন অপরপাশ থেকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি তো অনেক জুলুম করেছেন।’ বিজিবি সদস্যদের এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘আমি কোনো জুলুম করিনি।’

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে পালানোর সময় সঙ্গে করে ৭০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন  শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় তার।

ভিডিওতে দেখা যায় বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের পর স্বীকারোক্তিতে তিনি বলেন, আমি ১৫ হাজার টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাগারেডিম-জুতা নিক্ষেপসাবেক বিচারপতি মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

পশ্চিমবঙ্গে সরকারি অনুমোদন ছাড়া পশু জবাই নিষিদ্ধ

মে ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ ডিসেম্বর

মে ১৪, ২০২৬

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ২

মে ১৪, ২০২৬

বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা বন্ড দিতে হবে না, জানাল যুক্তরাষ্ট্র

মে ১৪, ২০২৬

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর নির্দেশ

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT