চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় লাখ পুরনো ইভিএম যাচাই চলছে: ইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
সাংবাদিক ও অতিথিরা দেড় লাখ পুরনো ইভিএম যাচাই অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, আগের কমিশনের দেড় লাখ ইভিএম যাচাই চলছে। যাচাই শেষে ইভিএমগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।

আজ দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা এম সফিউল্ল্যাহর বাসভবনে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব ও কর্তব্য। প্রধান দলগুলো মাঠে না থাকলে নির্বাচন সুন্দর হবে না।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, আগের কমিশন দেড় লক্ষ ইভিএম কিনেছিল। এসব ইভিএম দিয়ে দেশের অনেক নির্বাচন হয়েছে। এই ইভিএম গুলোর মধ্যে কিছু ইভিএম অকেজো রয়েছে। আমরা সবগুলো ইভিএম যাচাই করছি, যাচাই শেষে ইভিএমগুলো পুনরায় নির্বাচনের কাজে ব্যবহার করা হবে।

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে যা যা করা দরকার তাই করবে নির্বাচন কমিশন। এরপর কেউ নির্বাচনে না এলে সে বিষয়ে কমিশনের আইনগত বাধ্যবাধকতা নেই।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সহধর্মিনী সালমা রুপালী, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ট্যাগ: ইভিএমচাঁদপুরেনির্বাচননির্বাচন কমিশননির্বাচন কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাক ও টেলিযোগাযোগ পদক-২০২৩ জিতল নগদ

পরবর্তী

‘আমি রাতারাতি খারাপ হয়ে যাইনি’

পরবর্তী
Liverpool coach Jürgen Klopp on the sidelines during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি রাতারাতি খারাপ হয়ে যাইনি’

চিনি বোঝাই ভারতীয় ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

চিনিভর্তি ভারতীয় ট্রাক জব্দ, চালক গ্রেপ্তার

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT