বাংলাদেশ

কঠিন সময় পার করছে বাংলাদেশ, ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা কঠিন সময়ে বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা জাতীয় সংকটে একত্রিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যেকোনো সময়ের চেয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (৪ ডিসেম্বর) বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে (ইংরেজিতে দেওয়া) প্রধান অতিথির বক্তব্যে  প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, মনে রাখতে হবে, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন আমরা কঠিন সময় পার করছি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনও সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…