চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসিনার ফ্যাসিবাদের প্রতিটি ক্ষেত্র সবাইকে জানাতে হবে: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
প্রেস সচিব হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘হাসিনার ফ্যাসিবাদের প্রতিটি ক্ষেত্র নিয়ে আমাদের মানুষকে জানাতে হবে। ফ্যাসিজম এর প্রত্যেকটা দিক নিয়ে আমাদের খুব ভালো বই লাগবে, ভালো জার্নালিজম লাগবে, ভালো একাডেমিক ব্রিলিয়ান্স লাগবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ‘গুলশান লেকশো’র হোটেলে এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, সিটিজেন ইনিশিয়েটিভ ও হিস্টোরিকাল ট্রান্সপারেন্সি সোসাইটির যৌথ উদ্যোগে ‘হাসিনার গোয়েবলস: ফ্যাসিজমের প্রতি সমর্থন আদায়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।’

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন মোহাম্মদ আশরাফ আজিজ ফাহিম। ২০ বছরের নিউজের ওপর করা রিসার্চের মাধ্যমে তিনি দেখিয়েছেন, হাসিনার শাসনামলে কিভাবে মিডিয়া ফ্যাসিবাদের প্রতি সমর্থন আদায়ে কাজ করেছে।

Banglabid

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, ‘মায়ের ডাক’ এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, এবি পার্টির সদস্য মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামির প্রকাশনা সহকারী মতিউর রহমান আকন্দ, সাংবাদিক ও মিডিয়া কর্মী কাজী জেসিন।

‘মায়ের ডাক’ এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে গুম হওয়া পরিবারগুলোর কষ্ট তুলে ধরেন। গত ৫ আগস্টের পরেও কেন গুম হওয়া ব্যক্তিরা তাদের অধিকার পাচ্ছে না সেই দাবি তুলেন।

মজিবুর রহমান মঞ্জু, মতিউর রহমান আকন্দ হাসিনা শাসনামলে তাদের ওপর হওয়া জুলুম তুলে ধরেন। সাংবাদিক ও মিডিয়া কর্মী কাজী জেসিন তার বক্তব্যে হাসিনার আমলে কিভাবে তাকে চাকরিচ্যুত ও হেনস্তা করা হয় তা বলেন। তিনি আরও দাবি করেন, হাসিনার প্রোপাগান্ডা মেশিন একটি ছিল না। লুট করা টাকা তিনি নানা কৌশলে প্রোপাগান্ডায় বিনিয়োগ করে।

Reneta

এছাড়াও আয়োজনে ছিল একটি প্রদর্শনী। যেখানে বিভিন্ন পেপার কাটিং থেকে প্রমাণসহ দেখানো হয়েছে ফ্যাসিবাদী বয়ান তৈরিতে মিডিয়ার ভূমিকা কেমন ছিল। বক্তব্য শেষে অতিথিরা এক্সিবিশনটি ঘুরে দেখেন। তারা প্রত্যেকেই এরকম আয়োজন আরও বড় পরিসরে করার অনুরোধ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেস সচিব শফিকুল আলমহাসিনার গোয়েবলস: ফ্যাসিজমের প্রতি সমর্থন আদায়হাসিনার ফ্যাসিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT