টানা ছুটি থাকলেও স্থবিরতা আসবে না অর্থনীতিতে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে গণমাধ্যমের সামনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ঈদুল ফিতরের টানা ছুটি থাকলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ক্রয় কমিটির বৈঠকে সিদ্ধ চাল, সার এবং এলএনজি কেনায় অনুমোদন দেয়া হয়েছে।
নতুন বাংলাদেশকে আরও সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলা হবে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বিশ্বে আমাদের কদর আরও বাড়বে। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






