বিনোদন

জনিই হোক ‘জ্যাক স্প্যারো’, চান অ্যাম্বারের প্রাক্তন

'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬'-এ ডেপ ফিরছেন বলে গুজব

জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীদের ছবি, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও অভিনেত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ছবি, যেখানে তারা হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে কে থাকবেন, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। প্রতিনিয়তই ডিজনি হাজার হাজার কল পাচ্ছে ভক্তদের কাছে থেকে যেন এই চরিত্রে জনি ডেপকেই নেওয়া হয়। এমনকি অ্যাম্বার হার্ডের প্রাক্তন ইলন মাস্কও চান এই চরিত্রে জনি ডেপই ফিরুক।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ডেপ ফিরছেন বলে গুজব ছড়ালেও, এ ব্যাপারে অভিনেতা বা ডিজনির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে ষষ্ঠ চলচ্চিত্রে প্রধান ভূমিকায় মারগট রবি থাকছেন বলেও শোনা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম ‘কলিডার’-এ প্রযোজক জেরি ব্রাকহেইমার জানিয়েছেন, মারগট রবি থাকার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও সিনেমাটি নারী কেন্দ্রিক করার কথাই ভাবা হচ্ছে এখন পর্যন্ত।

এই খবরের সূত্রে এক ‘এক্স (সাবেক টুইটার)’ অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এর প্রধান নারী চরিত্রে ভাবা হচ্ছে অভিনেত্রী আয়ো এডিবিরিকে। সাতপাঁচ না ভেবেই এই গুঞ্জনটি রিটুইট করে ডিজনিকে দুয়ো দিয়েছেন ইলন মাস্ক।

ইলনের এই প্রতিক্রিয়ায় ক্ষেপেছেন নেটিজেনরা। তার মন্তব্যটিকে বর্ণবাদী এবং যৌনতাবাদী বলে মনে করছেন অনেকেই। কেউ আবার বলছেন, ‘অ্যাম্বারের এক প্রাক্তন, আরেক প্রাক্তনের পক্ষ নিয়েছেন’। তবে নেটিজেনদের প্রতিক্রিয়ায় নিজের পোস্ট সরিয়ে নেননি ইলন মাস্ক। জানাননি কোনো প্রতিক্রিয়াও।

জনি ডেপের স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্ক ছিল ধনকুবের ইলন মাস্কের। ২০১৬ সালে অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানিয়েছিলেন ইলন মাস্ক; অভিনেত্রী হার্ডও পরে সেটি স্বীকার করেন। পরের বছর আগস্টে তারা আলাদা হয়ে যান।

সূত্র: কইমই 

বিষয়:অ্যাম্বার হার্ড ইলন মাস্ক জনি ডেপ জ্যাক স্প্যারো পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…