হলিউড অভিনেত্রী ইভা গ্রিন শুক্রবার এক মামলায় জিতে এক মিলিয়ন ডলার পেয়েছেন। ফরাসি বংশোদ্ভূত এই তারকার ঘাড়ে ছবির ব্যর্থতার দায় চাপিয়ে মামলা করেছিলেন প্রযোজকরা। সেই মামলায় জিতেছেন ইভা।
বিচারক মাইকেল গ্রিন এক লিখিত রায়ে বলেছেন, যে ইভা গ্রিনকে ১ মিলিয়ন ডলার প্রদান করতে হবে মামলাকারীদের।
২০১৯ সালের শেষের দিকে প্রযোজনা সংস্থার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইভা গ্রিনের বিরুদ্ধে ১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের মামলা করেছিলেন প্রযোজকরা। বৈজ্ঞানিক কল্পকাহিনী সিনেমাটির ব্যর্থতার জন্য ইভাকে দায়ী করা হয়েছিল মামলায়।
চলতি বছরের জানুয়ারি মাসে ইভা আদালতে অভিযোগ করেছেন সিনেমার প্রোডাকশন টিমকে তিনি আগেই সাবধান করেছিলেন বেশ কিছু বিষয়ে। স্টান্ট প্রশিক্ষণ চার সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ দিন করা হয়েছিল।
স্বাধীন ধারার ছবিটিতে দেশপ্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন ইভা গ্রিন। সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস







