চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপায় বিশ্বকাপের স্মৃতি ফেরালেন বোনো-মন্টিয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ০১, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

রোমাকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতেছে সেভিয়া। ইউরোপের ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় ফাইনালে শতভাগ সাফল্যের ধারাবাহিকতাও অব্যাহত রাখল স্প্যানিশ ক্লাবটি।

হোসে মরিনহো কোচ হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এরআগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই জিতেছিলেন ট্রফি। এবার রোমার কোচকে শূন্য হাতে ফিরতে হয়েছে।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার রাতে ম্যাচের ৩৪ মিনিটে পাওলো দিবালার গোলে এগিয়ে যায় রোমা। বিরতির পর ৫৫ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন পাওলো দিবালা, সমতায় ফেরে সেভিয়া। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকে। টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

সেভিয়ার হয়ে প্রথম শটে গোল করেন লুকাস ওকাম্পোস, রোমার হয়ে করেন ব্রায়ান ক্রিস্ট্যান্ট। পরের দুই শটে সেভিয়ার হয়ে জালে বল জড়ান এরিক লামেলা, ইভান রাকিটিচ।

অপরদিকে, রোমার জিয়ানলুকা মানসিন ও ইবানেজের শট ঠেকিয়ে নায়ক বনে যান বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স দেখানো মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।

পাঁচ মাস আগে কাতার বিশ্বকাপে গঞ্জালো মন্টিয়েলের পেনাল্টি কিকে বল জালে জড়ানোর পরই শিরোপা জয়ের আনন্দে মেতেছিল আর্জেন্টিনা। এবার তার নেয়া কিকে নিশানাভেদের পর চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতে সেভিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপা লিগফাইনালরোমালিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ

জুন ২৩, ২০২৬
অসুস্থ ৪০ শিক্ষার্থী

টাঙ্গাইলে টিউবওয়েলের পানিতে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৪০ শিক্ষার্থী

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ২৩, ২০২৬
ছবি: মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি সাংবাদিক হামিদুল হক মানিক।

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি হয়েছেন মানিক

জুন ২৩, ২০২৬

মাস্টারমাইন্ড স্কালোনি, জাদুকর মেসিতে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT