স্পেনের বিস্ময়বালকের তকমাটা আগেই পেয়েছেন লামিন ইয়ামাল। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মঙ্গলবার রাতে নামছে স্পেনিয়ার্ডরা। ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে রহস্য বার্তা দিয়ে রাখলেন ১৬ বর্ষী ইয়ামাল।
শেষ চারের লড়াইয়ের আগে ফ্রেঞ্চ মিডফিল্ডার আদ্রিয়েন রাবিওত কিশোর ইয়ামালকে চাপে ফেলে দেয়ার প্রতিজ্ঞার কথা খোলামেলা জানিয়েছিলেন। তারই পাল্টা জবাব যেন দিয়ে রাখলেন বার্সার এ তারকা।
ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামাল দৃঢ় বার্তায় শান্ত মেজাজ এবং আত্মবিশ্বাস ফুটিয়ে তুলেছেন। রাবিওত ও ফ্রান্স ফুটবল দলকে না টেনেই লিখেছেন, ‘চুপচাপ থাকুন। চূড়ান্ত চালে বিজয়ী বলার সময় হলেই কথা বলুন।’
মঙ্গলবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে প্রথম সেমিফাইনাল। ইয়ামালের স্পেন নাকি রাবিওতের ফ্রান্স জয়ের স্বাদ নিয়ে যাবে ফাইনালে, সেটি চোখ ফুটবলবিশ্বের।








