চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করল ইইউ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করে দিয়েছে ইউরোপিয়ন ইউনিয়ন (ইইউ)। ইউক্রেনে আগ্রাসনের কারণে মস্কোর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করল ইইউ।

বৃহস্পতিবার থেকে ইইউ এ সিদ্ধান্ত পূর্ণ কার্যকর করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ক্রেমলিন ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে ইইউ বলেছিল, বিদ্যমান চুক্তির জন্য চার মাসের সময়কাল শেষ হলে রাশিয়া থেকে শক্তি আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের প্রথম নিষেধাজ্ঞা সক্রিয় করবে৷

ইইউ এক্সিকিউটিভ বলেছেন, নিষেধাজ্ঞা রাশিয়াকে কঠোরভাবে আঘাত করবে। কারণ, ২৭ দেশের ব্লকটি দেশটির সবচেয়ে বড় কয়লা-বাণিজ্যের অংশীদার। যার ফলে দেশটিতে বছরে প্রায় চার বিলিয়ন ইউরো রাজস্ব ক্ষতি হবে।

কমিশনের তথ্য অনুসারে, ইইউ তার কয়লা আমদানির প্রায় ৪৫ শতাংশ রাশিয়ার ওপর নির্ভর করে। জার্মানি, পোল্যান্ড এবং নেদারল্যান্ডস সবচেয়ে বড় ক্রেতা। এর প্রায় ৭০ শতাংশ তাপীয় কয়লা, যা শক্তি এবং তাপ উৎপাদনে ব্যবহৃত হয়।

রাশিয়ান কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা কয়লা সরবরাহের ওপর আরও চাপ বাড়াবে এবং এমন সময়ে ইউরোপীয় ভোক্তাদের অন্য উৎস দেখতে বাধ্য করবে। ইতোমধ্যে রাশিয়ান গ্যাসের সরবরাহ হ্রাস এবং শীতকালে তীব্র শক্তি সংকট নিয়ে উদ্বেগ রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইইউকয়লারাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৪৫ দিন বাড়ল

মে ১৬, ২০২৬

ভরিতে ৪ হাজার টাকার বেশি কমলো স্বর্ণের দাম

মে ১৬, ২০২৬

পর্তুগালে যাত্রা শুরু করেছে রাজু ল’, অভিবাসন ও বিনিয়োগে নতুন সম্ভাবনা

মে ১৬, ২০২৬

জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান

মে ১৬, ২০২৬

সরাসরি সিলেট: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT