রাজনীতি

বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠকে যেসব বিষয় আলোচিত

বৈঠকে বসে বিএনপি মহাসচিব ও ইইউ রাষ্ট্রদূত আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিএনপির কূটনৈতিক উইংয়ের এক সদস্য জানিয়েছেন, আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের অনুকূল পরিবেশ তৈরির গুরুত্বের বিষয়টি ইইউ রাষ্ট্রদূতের কাছে তুলে ধরবেন।

বিষয়:ইউরোপীয় ইউনিয়ন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রদূত মাইকেল মিলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…