বিনোদন

মাত্র ৩ ঘণ্টায় মিলিয়নের রেকর্ড গড়লো এই নাটক!

দুই নারী নাটকের দৃশ্যে একে অপরের সাথে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই নারী একটি ঘরে বসে আলোচনা করছে, একটি নারী হাতে খাবার ও অন্যজন উপহার দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে তুঙ্গে! মাত্র ১১ পর্ব প্রচার হয়েছে, এরই মধ্যে দর্শকরা হুমড়ি খেয়ে দেখা শুরু করেছেন পরিবারের গল্পে নির্মিত সিরিয়ালটি।

বুধবার ১১তম পর্ব প্রচারের ৩ ঘণ্টাতেই মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে! যা প্রচারের পর থেকে এখন পর্যন্ত কম সময়ে দ্রুততম মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড!

নাটকের দৃশ্যে তিনজন ব্যক্তি একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ নাটকটি দেখে অল্প সময়ে তিন হাজারের বেশি দর্শক তাদের অনুভূতি লিখেছেন কমেন্টবক্সে। কেউ কেউ চরিত্রগুলোকে কেমন করছেন তা লিখছেন, কেউ আবার নির্মাতাকে উদ্দেশ্য করে পর্ব ও দৈর্ঘ্য বাড়াতে অনুরোধ জানাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, আগামীতে আরও জমবে!

এর পাশাপাশি সিনেমাওয়ালার ফেসবুক পেইজগুলো থেকে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের ক্লিপসগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে।

নাটকের দুই চরিত্রের আবেগপ্রবণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’।

বিষয়:ইন্তেখাব দিনার ইরফান সাজ্জাদ এটা আমাদেরই গল্প কেয়া পায়েল খায়রুল বাসার ডিকন নূর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…