চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় ফুটবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
বিনোদন
A A

বিশ্ব এখন ফুটবলে মেতে উঠেছে। আনন্দে মেতে আছে মানুষ। এই আনন্দ আরও বাড়িয়ে তুলতে দেখে ফেলতে পারেন ফুটবল নিয়ে নির্মিত কয়েকটি সিনেমা।

দ্য গোলিস অ্যাংজাইটি অ্যাট দ্য পেনাল্টি কিক (১৯৭২): এক গোলকিপারের গল্প নিয়ে এই ছবি যে ফাউল করার অপরাধে খেলার মাঠ থেকে বহিষ্কৃত হয়। সেই রাত তার কাটে এক সিনেমা ক্যাশিয়ারের সঙ্গে, যাকে সেই গোলকিপার পরে খুন করে।

ফিভার পিচ (২০০৫): বেন বেশিরভাগ সময় কাটায় ফুটবল খেলা দেখে। এদিকে তার প্রেমিকা লিন্ডসে মনে করে, বেন তাকে অবহেলা করছে। এই নিয়েই এগুতে থাকে ছবির কাহিনী।

হোয়েন স্যাটারডে কামস (১৯৯৬): জিমি পেশাদার ফুটবলার হতে চায়। কিন্তু একজন মদ্যপ ছোটখাটো চাকুরী করা জিমির ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন পূরণের পথ এত সহজ নয়। অ্যানি নামের এক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে জিমির। এরপর সুযোগ মেলে ছোটখাটো এক আয়োজনে খেলার। হঠাৎ করেই যেন স্বপ্ন-পূরণের পথ খুলে যায়। জিমির খেলা চোখে পড়ে সবার। সুযোগ পেয়ে যায় বড় লিগে খেলার। কিন্তু মদের নেশা ছাড়তে হবে প্রথমে তার। মদ ছাড়ার কঠিন পরীক্ষা শুরু হয় তার।

বেন্ড ইট লাইক বেকহাম (২০০২): এক মেয়ে সকল নিয়ম ভেঙে, বাধা পেড়িয়ে এগুতে থাকে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণের জন্য। কিন্তু তার রক্ষণশীল অভিভাবক বাধা হয়ে দাঁড়ায়। মেয়েটিকে বলা হয় জুতা ঝুলিয়ে রেখে ভালো ছেলে দেখে বিয়ে করতে এবং রান্না শিখতে।

শাওলিন সকার (২০০১): ফুটবল, কমেডি এবং অ্যাকশনে ভরা ছবি শাওলিন সকার। শাওলিন কুংফুর এক ভক্ত তার ছোটবেলার পাঁচ বন্ধুকে নিয়ে গড়ে তোলে এক দল। এই দলের উদ্দেশ্য মার্শাল আর্টের দক্ষতাকে ফুটবলে কাজে লাগানো।

Reneta

এস্কেপ টু ভিক্টরি (১৯৮১): দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি জার্মান কারাগারে কিছু যুদ্ধবন্দী ছিল যারা একটি জার্মান দলের বিরুদ্ধে ফুটবলের একটি প্রদর্শনী ম্যাচ খেলে। সেই খেলা নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

মিন মেশিন (২০০১): ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ড্যানি মিহানকে পুলিশের সাথে ঝামেলা করার অপরাধে কারাগারে পাঠানো হয়। কারাগারে অন্য বন্দীদের সঙ্গে মিলে এক খেলার আয়োজন করে ড্যানি। খেলা হয় কারাগারের কর্মকর্তা-কর্মচারী বনাম বন্দীদের মাঝে।

দিয়েগো ম্যারাডোনা (২০১৯): ২০১৯ সালে ম্যারাডোনার অদেখা ফুটেজ নিয়ে তৈরি হয়েছিল ডকুমেন্টারি ‘দিয়েগো ম্যারাডোনা’। ১৩০ মিনিটের এই ডকুমেন্টারিতে উঠে এসেছে ম্যারাডোনার বস্তির ছেলে থেকে ফুটবল-ঈশ্বর হওয়ার গল্পের পাশাপাশি তার বিতর্কিত জীবনের গল্পও।

সূত্র: ফ্লিকারিং মিথ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022দিয়েগো ম্যারাডোনালিড বিনোদনসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৫১

পরবর্তী

যাদের নিয়ে কাতারে লড়বে দলগুলো

পরবর্তী

যাদের নিয়ে কাতারে লড়বে দলগুলো

সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদারের নির্দেশ

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT