চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেনকে ন্যাটোর সদস্যপদ পেতে সমর্থন করবে না তুরস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, সুইডেনের আশা করা উচিত নয় যে, ন্যাটোর সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে তুরস্ক তাকে সমর্থন দেবে। সম্প্রতি সুইডেনের রাজধানী স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার নিন্দাও জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের আগে এরদোয়ানের এই কড়া মন্তব্য মে মাসে পশ্চিমা প্রতিরক্ষা জোটে সুইডেন এবং ফিনল্যান্ডের যোগদানের সম্ভাবনাকে আরও দূরে সরিয়ে দিয়েছে।

তুরস্ক এবং হাঙ্গেরি একমাত্র ন্যাটো সদস্য যারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় নর্ডিক প্রতিবেশীদের তাদের সামরিক ঐতিহ্য ভেঙে দেয়ার ঐতিহাসিক সিদ্ধান্তকে অনুমোদন করেনি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান প্রতিশ্রুতি দিয়েছেন, তার সংসদ আগামী মাসে সুইডেন এবং ফিনল্যান্ডের ন্যাটোতে যুক্ত হওয়া অনুমোদন করবে। কিন্তু এরদোয়ান মে মাসে জাতীয়তাবাদী নির্বাচন ভিত্তিকে শক্তিশালী করার চেষ্টা করছেন।

শনিবার ইসলাম বিরোধী রাজনৈতিক কার্যক্রমের জবাবে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এরদোয়ান বলেছেন, ‘সুইডেনের ন্যাটোর জন্য আমাদের কাছ থেকে সমর্থন আশা করা উচিত নয়।’

Reneta

তিনি বলেছেন, তুরস্কের আপত্তি সত্ত্বেও সুইডিশ পুলিশ এই বিক্ষোভের অনুমোদন দিয়েছে। ‘এটা পরিষ্কার, যারা আমাদের দেশের দূতাবাসের সামনে এই ধরনের অপমানজনক ঘটনা ঘটিয়েছে, তারা ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আমাদের কোনো সহযোগিতা আশা করতে পারে না।’

এর আগে শনিবার সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক টুইট বার্তায় বলেছেন, ‘আজ স্টকহোমে যা ঘটেছে তাতে ক্ষুব্ধ সমস্ত মুসলমানদের জন্য আমি আমার সহানুভূতি প্রকাশ করছি।’

এই ঘটনার জেরে তুরস্ক সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে এবং তার পার্লামেন্ট স্পিকারের আমন্ত্রণ সফর প্রত্যাহার করেছে।

তুরস্ক স্টকহোমের রাষ্ট্রদূতকে তলব করেছে এবং সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পরিকল্পিত সফর বাতিল করেছে।

এরদোয়ান বলেন, মুসলমানদের পবিত্র গ্রন্থ পোড়ানো একটি ঘৃণামূলক অপরাধ যা বাকস্বাধীনতা দিয়ে রক্ষা করা যায় না।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সুইডেনের বিষয়ে এরদোয়ানের অবস্থানের নিন্দা করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরিসেপ তাইয়েপ এরদোয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT