চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড না হারলে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ দেখছেন না ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ণ ০৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমের শুরু থেকেই অধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে গতবার দারুণ ছন্দে থাকা দল লিভারপুল। অবশ্য শেষদিকে এসে প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে ইয়ূর্গেন ক্লপের দল। জয় পেলেও অলরেডদের থেকে এগিয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড না হারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ দেখছেন না দলটির কোচ।

লিগে ৩৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ৪ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে। আর ইউনাইটেডের সমান ৩৩ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউক্যাসেল।

শিরোপার লড়াইয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট ম্যানসিটির ও এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৭৮। অলরেডদের জন্য এই দুই দলই এখন ধরাছোঁয়ার বাইরে।

এমন বাস্তবতায় নবম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের বিপক্ষে শনিবারের ম্যাচের আগে ক্লপ বলেন, ‘অন্য দলগুলো এখন অনেক ভালো অবস্থানে আছে, তারা যতক্ষণ জিততে থাকবে আমাদের কোনো সুযোগ হবে না।’

‘এখন নিজেদের সঙ্গেই অনেক কিছু করার আছে। আগামীকাল, ব্রেন্টফোর্ডের সঙ্গে একটি কঠিন ম্যাচ হতে চলেছে। আমরা যদি তাত্ত্বিকভাবে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অন্যরা মানসিক ভাবে হারতে পারে।’

পয়েন্ট টেবিলে লিভারপুলের উপরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের হার ছাড়া আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার কোনো সম্ভাবনা দেখছেন না ক্লপ।

Reneta

৫৫ বর্ষী ক্লপ বলেন,‘সেই দলগুলোকে আমাদের পেছনে ফেলতে হবে। এখন আমাদের পয়েন্ট ৫৯ এবং ইউনাইটেডের ৬৩। যদি সবগুলো ম্যাচেও জয় পাই, আমাদের সর্বোচ্চ ৭১ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সুযোগ আছে। কিন্তু ইউনাইটেডর পাঁচ ম্যাচের ১৫ পয়েন্টর মধ্যে তাদের দরকার আট পয়েন্ট। আমার মনে হয় তারা করতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলক্লপনিউক্যাসেলপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলে এখন শুধু রক্ষণ সামলানো নয়, সৃষ্টিরও: বরুণ বিকাশ

জুন ১৯, ২০২৬

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT