চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার ‘অজুহাত’ দিতে চান না সালাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ২৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের তারকা ফুটবলার সালাহ চ্যাম্পিয়ন্স লিগে না খেলার অজুহাত দিতে চান না. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চার দল নিশ্চিত হয়ে গেছে। টেবিলের পাঁচে থাকায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না লিভারপুল। ইউরোপসেরার প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থতার দায় মেনে নিয়েছেন মোহাম্মেদ সালাহ। এজন্য কোনো ‘অজুহাত’ দাঁড় করাতে চান না ‘বিধ্বস্ত’ মিশরীয় ফরোয়ার্ড।

বৃহস্পতিবার রাতে চেলসির বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ইউনাইটেড।  তাতে লিভারপুলের ভেঙেছে আশা। ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করতে হচ্ছে অলরেডদের। সমান ম্যাচ খেলে চতুর্থ স্থান নিশ্চিত করা ইউনাইটেডের পয়েন্ট ৭২। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে ইয়ূর্গেন ক্লপের দল।

২০১৭ সালে সালাহ লিভারপুলে যোগ দেয়ার পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না দলটি। টুইটার হ্যান্ডলে আক্ষেপ নিয়ে তিনি লিখেছেন, ‘আমি পুরোপুরি বিধ্বস্ত। এর জন্য একদমই কোনো অজুহাত দেয়া চলে না।’

Banglabid

‘আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে আমাদের যা যা দরকার ছিল, তার সবকিছুই ছিল। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। লিভারপুলের মতো একটি দলের অন্তত এই প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করাটাই ছিল ন্যূনতম। আমি দুঃখিত, তবে মনোবল ঠিক রাখা বা আশার কিছু কথা শোনানোর মতো সময় এখনও আসেনি। আমরা আপনাদের ও নিজেদেরও হতাশ করেছি।’

এবারের মৌসুমে শুরুটা ভালো হয়নি লিভারপুলের। অধারাবাহিক পারফরম্যান্সে শুরু থেকে লম্বা সময় ধরে পয়েন্ট টেবিলের ১০-১১ নম্বারে ছিল দলটি। শেষদিকে টানা সাত জয় ও অন্যদের পয়েন্ট হারানোর সুবাদে শীর্ষ চারে থাকার সম্ভাবনা তৈরি হয়। সবশেষ অ্যাস্টন ভিলার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে সেই আশাটুকুও ম্লান হয়ে যায় ক্লপের দলের।

গত পাঁচ বছরে ক্লপের কোচিংয়ে দলটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে তিনবার। যেখানে একবার শিরোপাও ঘরে তুলেছে। অন্য দুবার রিয়াল মাদ্রিদের সঙ্গে হেরেছে ক্লপের দল। এমন পারফম্যান্সের পর ক্লপ বলেছেন, ‘আমরা নিজেরাই যথেষ্ট ভালো ছিলাম না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলরেডআর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগচেলসিচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT