চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপিক গেমসের সঙ্গে আইনি লড়াইয়ে হারলো গুগল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A
এপিক গেমস ও গুগল প্লে স্টোরের লোগো দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক জায়ান্ট প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলায় তুমুল লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের আদালতে বড় জয় পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম এবং সফ্টওয়্যার প্রতিষ্ঠান এপিক গেমস।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের তথ্য অনুযায়ী, গুগলের বিরুদ্ধে মামলার রায় তাদের পক্ষে গেছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এপিক গেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুইনি।

সিইও সুইনি জানিয়েছেন, গুগলের বিরুদ্ধে তারা বড় জয় পেয়েছেন। আদালতের রায় তাদের পক্ষে গেছে। গত চার সপ্তাহ ধরে এর শুনানি চলছিল।

অবশেষে গত সোমবার দীর্ঘ তিন ঘণ্টা শুনানির পর রায় দেওয়া হয়। মামলাটি ছিল গুগলের প্লে স্টোর নিয়ে। এপিক গেমসের অভিযোগ ছিল, গুগল এখানে বেআইনিভাবে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করছে।

তিন বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে এই মামলা করা হয়েছিল। এপিক গেমসের অভিযোগ ছিল, প্লে স্টোর অ্যাপ থেকে গুগল তাদের ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি ডলার আয় করছে।

অ্যাপের মাধ্যমে অর্থের ডিজিটাল ট্রানজেকশন হলে গুগল তার ওপরে ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নিচ্ছে। এমনকি অ্যাপলও এই একই কাজ করছে বলে দাবি করে এপিক গেমস। তাদের বিরুদ্ধেও একটি মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

Reneta

তবে সকল অভিযোগ অস্বীকার করে গুগলের ভাইস প্রেসিডেন্ট উইলসন হোয়াইট জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতএপিক গেমসগুগলগুগল প্লে স্টোরগুগলে বিরুদ্ধে মামলাপ্লে স্টোরমামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT