বিনোদন

ব্রাজিলে বামপন্থি লুলার জয়ে উচ্ছ্বসিত ডিক্যাপ্রিও

ব্রাজিলে লুলার জয়ে উচ্ছ্বসিত ডিক্যাপ্রিও, জনসমাগমের মাঝে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে লুলার জয়ে উচ্ছ্বসিত ডিক্যাপ্রিওসহ অন্যান্য ব্যক্তিরা জনসমাগমের মাঝে আনন্দ প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়ে বামপন্থি নেতা লুলা দা সিলভা ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।

অভিনেতা মনে করছেন, লুইজ ইনাসিও লুলা দা সিলভার জয় ইতিহাসের গতিপথ বদলে দিবে।

রবিবার সামাজিক মাধ্যম টুইটারে এই প্রসঙ্গে অস্কারজয়ী অভিনেতা একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই জয় ইতিহাসের গতিপথ বদলে দিবে। শুধু ব্রাজিল ও আমাজনের নয়, পুরো বিশ্বের।’

পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লুলার প্রতি ডিক্যাপ্রিওর সমর্থন আগে থেকেই ছিল। ১৯৯০ এর দশকে লুলার অধীনে আমাজনের বন উজাড় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।

২০১৯ সালে ব্রাজিলের ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বলসোনারো। কিন্তু তিনি লাগামহীন কথাবার্তা এবং দেশের স্বার্থবিরোধী সিদ্ধান্তের জন্য অল্পদিনেই নিজ দেশ সহ সারা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়ে উঠেন। আমাজন বন উজাড় করার বিষয়ে কথা বলেও পরিবেশবাদীদের কাছে ব্যাপক সমালোচিত হন তিনি।

বিষয়:নেতা প্রেসিডেন্ট বামপন্থি ব্রাজিল লিওনার্দো ডিক্যাপ্রিও সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…