চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানায়, চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সৌদি আরব ইতোমধ্যে ঢাকাকে চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তবে কখন এই আমন্ত্রণ দেওয়া হয়েছে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।

এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বাংলাদেশকে ‘মক্কা চুক্তি’তে যুক্ত করার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ইসলামি দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা কাঠামো তৈরি হলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ বিবেচনা করা অস্বাভাবিক নয়। বাংলাদেশের নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে সৌদি আরবের মক্কায় তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান এই যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ন্যাটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে তৈরি চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান তিনটিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। চুক্তিটি ভবিষ্যতে আরও দেশের জন্য উন্মুক্ত হতে পারে বলে তুরস্ক জানিয়েছে।

বাংলাদেশ এই চুক্তিতে যোগ দিলে তা দেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন। বিশেষ করে চুক্তিতে পাকিস্তানের অংশগ্রহণের কারণে প্রতিবেশী ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের সম্ভাব্য এই পদক্ষেপ ভারতের পাশাপাশি চীন, ইরান, জাপান, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কৌশলগত হিসাব-নিকাশ তৈরি করতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মক্কা চুক্তির বিষয়ে নিজেদের অবস্থান সরাসরি না জানিয়ে পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা একটি নিরাপত্তা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নয়াদিল্লি স্বাভাবিকভাবে ইতিবাচকভাবে নাও দেখতে পারে।

ট্যাগ: পররাষ্ট্রনীতির ভারসাম্যবাংলাদেশের অংশগ্রহণমক্কা চুক্তি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

পরবর্তী

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

পরবর্তী

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT