চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের ইতিহাসে এরচেয়ে ছোট ম্যাচ আছে কেবল একটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপের ছোট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইয়াজ বাটের বলে বাউন্ডারি মেরে ইংল্যান্ডের বিশাল জয়ে সিলমোহর টানেন জনি বেয়ারস্টো। ৪৮ রানের মামুলি লক্ষ্যের পিছু ছুটে ৩.১ ওভারে ম্যাচ শেষ করে দেয় থ্রি লায়ন্স দল। আগে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রান তুলে গুটিয়ে যায় ওমান। তাতে ৯৯ বলে শেষ হয়ে যায় গোটা একটি টি-টুয়েন্টি ম্যাচ।

টি-টুয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে খেলা হওয়া মোট বলের হিসেবে এরচেয়েও কম বলে আর একটি মাত্র ম্যাচের পরিসমাপ্তি হয়েছিল। ২০১৪ সালে চট্টগ্রামের সেই খেলায় আগে ব্যাট করা নেদারল্যান্ডস ১০.৩ ওভারে মাত্র ৩৯ রান অলআউট হয়। অতি সহজ লক্ষ্য তাড়ায় শ্রীলঙ্কা ৫ ওভারে এক উইকেট হারিয়ে জয়ের দেখা পায়। ফল আনতে ম্যাচে দুদল মিলে খেলতে হয়েছিল মোট ৯৩ বল। যেটি বিশ্বকাপের ইতিহাসে বলের হিসেবে সবচেয়ে কম দৈর্ঘ্যের ম্যাচ।

বাংলাদেশের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের সেই ম্যাচ আরেকটি কারণে ইতিহাসের পাতায় রয়েছে। লঙ্কানরা ৯০ বল হাতে রেখে জিতেছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার সেই রেকর্ড ১০ বছর পর ভেঙে গেছে চলতি আসরে।

শুক্রবার ওমানকে উড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলার রাস্তাটা আগের চেয়ে অনেকটা সহজ করা ইংল্যান্ড ৪৮ রানের মামুলি লক্ষ্যের পিছু নেমে ১০১ বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায়। একইসঙ্গে গড়েছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪ওমান২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT