চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের ফিফটি, ফাইনালে যেতে ইংল্যান্ডের লাগবে ১৭২

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বাধা হয়ে দাঁড়িয়েছিল গায়ানার আবহাওয়া। কয়েকদফা বৃষ্টির বাধা কাটিয়ে সমাপ্ত হয়েছে প্রথম ইনিংসের খেলা। রোহিত শর্মার ফিফটি ও সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে ভারত। ফাইনালে যেতে ইংল্যান্ডের লাগবে ১৭২ রান।

গায়ানার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটে আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জশ বাটলার। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রানের সংগহ গড়ে রোহিত শর্মার দল।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সেমিফাইনাল মহারণ শুরুর কথা ছিল। স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি নামে গায়ানায়। টসের নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে বৃষ্টি থামলেও পরে আরও কয়েকদফা ঝরে। খেলা গড়ায় বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে।

খেলা শুরু হলেও ৮ ওভার পর ফেল মুষলধারে বৃষ্টি নামে। বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি নামার আগে ২ উইকেটে ৬৫ রান তোলে ভারত। ব্যর্থ হয়ে ফিরে যান বিরাট কোহলি (৯ বলে ৯ রান) ও রিশভ পান্ট (৬ বলে ৪ রান)।

১ ঘণ্টা ১৮ মিনিট পর পুনরায় গড়ায় খেলা। দুই দফা বৃষ্টিতে মোট ১৫৩ মিনিট (২ ঘণ্টা ৩৩ মিনিট) সময় নষ্ট হলেও কোনো ওভার কাটা যায়নি। দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রেখেছে আইসিসি।

বৃষ্টি শেষে ব্যাটে নেমে ফিফটি তুলে নেন রোহিত শর্মা। ছয়টি চার ও দুটি ছক্কায় ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফিরে যান। চারটি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ এবং রবীন্দ্র জাদেজা ৯ বেল ১৭ রান করেন। শেষদিকে অক্ষর প্যাটেল ৬ বলে ১০ রান করেন।

Reneta

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান তিনটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ড২৪গায়ানাজর্ডানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ভারত২৪রোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

মে ১৩, ২০২৬

মুসলমানরা আমাকে ভোট দেয়নি, তাদের জন্য কোন কাজ করব না: রিতেশ তিওয়ারি

মে ১৩, ২০২৬

ওয়ানডে ম্যাচে ৮২২ রান, প্রতিপক্ষ গুটিয়ে গেছে ২৮ রানে

মে ১৩, ২০২৬

বেশি চাপেই পথ হারাচ্ছে ব্রাজিল: আনচেলত্তি

মে ১৩, ২০২৬

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT