ক্রিকেট

ইংলিশদের ‘শক্তির উৎস’ জানেন লঙ্কান কোচ

শ্রীলঙ্কা ক্রিকেটাররা উল্লাস করছে, ব্যাটসম্যানের জন্য শুভকামনা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা ক্রিকেটাররা উল্লাস করছে, ব্যাটসম্যানের জন্য শুভকামনা জানাচ্ছে, ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম দিনের সেঞ্চুরিকে দেড়শতে টেনে নিলেন অলি পোপ। ব্যাট হাতে দলের আর কেউ নিজেকে মেলে ধরতে পারলেন না। দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে ৩২৫ রানে আটকে দিল শ্রীলঙ্কা। পরে ব্যাটিংয়ে চাপে পড়লেও, ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কান দল। কোচ সনাথ জয়সুরিয়া বলছেন, তিনি জানেন ইংলিশদের ‘শক্তির’ উৎস কোথায়।

লন্ডনের দ্য ওভালে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আলোকস্বল্পতায় এদিনও খেলা শেষ হয়ে যায় বেশ আগেভাগেই। দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২১১। এখনও ১১৪ রানে পিছিয়ে আছে সিরিজের প্রথম দুই টেস্টেই হারা সফরকারীরা।

৩ উইকেটে ২২১ রান নিয়ে শনিবারের খেলা শুরু করে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩২৫ রানে। ৬৪ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। শেষ ৬ উইকেট হারায় ৩৫ রান আর ৫৬ বলের মধ্যে। আ

গের দিন ১০৩ রানে অপরাজিত পোপ করেন ১৫৪। তার ১৫৬ বলের ইনিংস গড়া ১৯ চার ও ২ ছক্কায়। এদিন দলের আর কেউ বিশ পর্যন্তও যেতে পারেননি। পোপের উইকেট প্রসঙ্গে জয়সুরিয়া বলেছেন, ‘সে হতাশ ছিল। কারণ আমরা সঠিক লাইন এবং লেন্থে ভালো বোলিং করেছি।’

‘আমরা প্রতিটি ব্যাটারকে নিয়েই আলাদাভাবে কাজ করেছি। তাদের শক্তি ও দুর্বলতার জায়গা গলো সম্পর্কেও আমাদের পর্যাপ্ত ধারণা রয়েছে। যে জায়গা গুলোতে আমরা তাদের আরও শক্ত করে ধরতে চাই এবং হতাশ করতে চাই।’

বিষয়:অলি পোপ ইংল্যান্ড ওভাল টেস্ট জয়সুরিয়া শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…