ক্রিকেট

স্ত্রী চাইলেন ৪ উইকেট, শামসি নিলেন ৫ উইকেট

শামসি ক্রিকেট ম্যাচে পাঁচ উইকেট নেওয়া উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শামসি ক্রিকেট ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পর উদযাপন করছেন, দর্শকরা মাঠে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সাউথ আফ্রিকা। ১৯৯৮ সালের পর ইংল্যান্ড সফরে সাদা বলে প্রোটিয়াদের সিরিজ জয়ের নায়ক বাঁহাতি রিস্ট স্পিনার তাবরিজ শামসি। ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ধসিয়ে দেন তিনি।

ম্যাচসেরা শামসি পরে জানালেন মজার এক তথ্য। স্ত্রীর অনুরোধেই নাকি ৩২ বর্ষী তারকা সাউদাম্পটনে বল হাতে জ্বলে উঠেছিলেন!

ব্রিস্টলে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে ছিল ইংল্যান্ড। ৪ ওভারে ৪৯ রান দিয়ে উইকেটশূন্য থাকা শামসি অতি ব্যয়বহুল বোলিং করেন। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা টানে সফরকারীরা। শেষ ম্যাচে শামসির বোলিং তোপে সাউথ আফ্রিকা তো সিরিজই জিতে নিয়েছে।

পুরস্কার বিতরণী মঞ্চে শামসি জানান সেই মজার তথ্যটি, ‘‘খেলার আগে আমার স্ত্রী আকস্মিকভাবে বলেছিল সে আমার কাছ থেকে ৪ উইকেট চায়। তার দিকে তাকিয়ে বলেছিলাম, ‘ব্যাপারটা এমন যেন তুমি সুপার মার্কেটে গেলেই উইকেট কিনতে পারো!’ এ কারণেই আমি উদযাপনে একটু বেশি প্রাণবন্ত ছিলাম।’’

বিষয়:লিড স্পোর্টসশামসি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…