চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে এক সেশনের একটু বেশি খেলিয়ে বড় লিড কিউইদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটাররা মাঠে একসাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন সকালে আরও ১৬ ওভার খেলার পর অলআউট হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের অলআউট করে ব্যাটে নেমে ইংল্যান্ড দুই সেশনও খেলতে পারেনি, সফরকারীরা অলআউট হয়েছে মাত্র ১৪৩ রানে। দুইশ’র বেশি লিড নিয়ে দ্বিতীয় সেশনে ব্যাটে নেমে বড় লিড নিয়েছে টম ল্যাথামের দল।

নিউজল্যান্ড প্রথম দিন ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান করার পর দ্বিতীয় সকালে মিচেল স্যান্টনারও উইল ওরাউর্কের দৃঢ়তায় আরও ৩২ রান যোগ করেন। আগের দিনের অপরাজিত ৫০ এর সাথে আরও ২৬ যোগ করে ৭৬ রানে আউট হন স্যান্টনার। কিউইরা মোট ৯৭.১ ওভার খেলে ৩৪৭ রানে অলআউট হয়।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে ইংল্যান্ডের ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক বেন স্টোকসের থেকে। অন্য ব্যাটারদের ব্যর্থতায় ইংল্যান্ড মাত্র ৩৫.৪ ওভার খেলে মাত্র ১৪৩ রানে অলআউট হয়।

প্রথম ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ রান করার পর বল হাতেও ঝলক দেখান স্যান্টনার, ৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ম্যাট হেনরির ৪ উইকেটের সাথে ৩টি উইকেট নেন উইল ওরাউর্ক। প্রথম ইনিংসে ২০৪ রানের লিড পায় নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে ৩২ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। সবমিলিয়ে দলটি লিড পেয়েছে ৩৪০ রানের। দ্বিতীয় ইনিংসে ৬০ রান করে আউট হয়েছেন ওপেনার উইল ইয়ং, ৫০ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ২ উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি পেয়েছেন গাস অ্যাটকিনসন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ংইংল্যান্ডনিউজিল্যান্ডরুটলিড স্পোর্টসল্যাথামস্যান্টনারহেনরি
শেয়ারTweetPin

সর্বশেষ

গণপিটুনিতে নিহত সুমন মন্ডলকে দেখতে জড়ো হন স্থানীয়রা

চুরির ঘটনায় উত্তেজনা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

আগস্ট ৩, ২০২৬

সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

আগস্ট ৩, ২০২৬

বৈশ্বিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে আইওএমের সহায়তা চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT