চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে ডাচদের হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ২২, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের মাঠে আগের দুই ম্যাচের কোনোটাতেই প্রতিরোধ গড়তে পারেনি নেদারল্যান্ডস। জস বাটলার ও জেসন রয়ের দাপুটে ব্যাটিংয়ে শেষ ম্যাচেও হল তাই। সহজ জয়ে ডাচদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানে উঠে গেল ইংল্যান্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের চেয়ে ২৫ পয়েন্টে পিছিয়ে ছিল ইংল্যান্ড।
ডাচদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগে বাংলাদেশের কোনো খেলা না থাকায় টাইগারদের টপকে যাওয়ার সুযোগ ছিল মরগানের দলের। সেই সুযোগটাই বেশ ভালোভাবে কাজে লাগালো ইংলিশরা।

বুধবার আমস্টেলভিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ২৪৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১১৯ বল বাকি থাকতেই। ১৫ চারে ৮৬ বলে ১০১ রান করে ম্যাচ সেরা হয়েছেন রয়।

Banglabid

ভিআরএ গ্রাউন্ডে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেট টম কুপার ও ম্যাক্সের ৭২ রানের জুটিতে ভালো কিছুর আভাস দিচ্ছিল স্বাগতিকরা। ৩৩ রানে কার্সের বলে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন কুপার। তবে ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নিতে ভুল করেননি ম্যাক্স।

চতুর্থ উইকেটে আবারও বড় জুটি গড়েন ব্যাস দে লীডি ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪০তম ওভারে ডাচদের রান ২০০ স্পর্শ করে। হাতে তখনও ৭টি উইকেট। তিনশর কাছাকাছি যাওয়ার হাতছানি ছিল। কিন্তু ব্যাটিং ধসে ডাচরা গুটিয়ে গেল ২৪৪ রানে।

আগের দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা এডওয়ার্ডস এ ম্যাচে করেছেন ৬৮ রান। ম্যাক্স ৫০ ও বাস ডে লীডের ব্যাট থেকে আসে ৫৬ রান।

Reneta

স্বাগতিকদের দুই বল বাকি থাকতে অলআউট করে দেওয়ার মূল কারিগর ডেভিড উইলি। এই পেসার ৩৬ রানে নেন ৪ উইকেট।

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফিল সল্ট ও জেসন রয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় ইংল্যান্ড। ৪৯ রানে সল্টকে সাজঘরে ফেরান ভ্যান মিকিরেন। একই ওভারে শূন্য রানে বোল্ড হন ডেভিড মালন।

এরপর আর কোনো উইকেট হারায়নি ইংলিশরা। বাটলারকে নিয়ে ১৬৩ রানের জুটি গড়ে সফরকারীদের জয়ের বন্দরে নিয়ে যান রয়। ৭ চার ও ৫ ছয়ে বাটলার অপরাজিত ছিলেন ৮৬ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডএডওয়ার্ডসওয়ানডে সুপার লিগনেদারল্যান্ডসবাটলাররয়লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

এশীয় বিজ্ঞান একাডেমির প্রকাশনায় ৪ বাংলাদেশি নারী বিজ্ঞানী

আগস্ট ১৪, ২০২৬

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুতে রোভার ‘জিন্নাহ-১’ পাঠাবে পাকিস্তান

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT