জনপদ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী ও কলেজছাত্র নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি, বেশ কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনাস্থলে বেশ কিছু মানুষ জড়ো হয়ে আছেন, একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেহেরপুর জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এ কে এম মাহফুজুর রহমান ও কলেজ ছাত্র আকমল হোসেন।

পুলিশ জানায়, আজ (২৫ জুন) বুধবার সকাল ১০টার দিকে বনবিভাগের সামনের সড়কে দ্রুতগতির ২টি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বাইকারের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সংঘর্ষে মোটরসাইকেল ২টি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…