বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস শেষ হলো ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ-ইউরোপ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট। ২-৩ নভেম্বর অনুষ্ঠিত হলো ঐতিহাসিক এই ইভেন্ট ।
বিএসইসি ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সহযোগি হিসেবে ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ফ্রান্স, জার্মান ও বেলজিয়াম এর দেশের দূতাবাস।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ইওরোপ-বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে নতুন ভূমিকা রাখবে এই সামিট।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত অতিথিরা । বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআইয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরেন। এ ছাড়া দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করবেন, তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়।








